Recents in Beach

ব্রেকিং নিউজ

বিশ্বমঞ্চে কিঞ্জলের সাফল্য, লজিক অলিম্পিয়াডে বাংলাদেশের দ্বিতীয় স্থান

বিশ্বমঞ্চে কিঞ্জলের সাফল্য, লজিক অলিম্পিয়াডে বাংলাদেশের দ্বিতীয় স্থান

আন্তর্জাতিক লজিক অলিম্পিয়াড আইএলও-২০২৬-এর গ্লোবাল রাউন্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থী কিঞ্জল নাগ দিব্য। সে ঢাকার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এবারের অলিম্পিয়াডে বিশ্বের ৪২টি দেশের শিক্ষার্থীরা প্রাইমারি, জুনিয়র ও সিনিয়র—এই তিন বিভাগে অংশ নেয়। প্রথমে ন্যাশনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ওই ধাপ পেরিয়ে ১২টি দেশের শিক্ষার্থীরা গ্লোবাল রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পায়।

২৬ এপ্রিল অনুষ্ঠিত গ্লোবাল রাউন্ডে মোট ৪৭ জন প্রতিযোগী ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে। তাদের মধ্যেই একমাত্র বাংলাদেশি হিসেবে অংশ নিয়ে কিঞ্জল নাগ দিব্য দ্বিতীয় স্থান অর্জন করে।

প্রতিযোগিতায় শুধু শীর্ষ তিনজনের নাম প্রকাশ করা হয়েছে। আইএলও-২০২৬-এর প্রশ্নপত্র শিগগির তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

আয়োজকদের দাবি, এবারের ফাইনাল রাউন্ডের প্রশ্ন ছিল বেশ চ্যালেঞ্জিং। প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থী এবং ৪৭ জন ফাইনালিস্টকে অভিনন্দন জানিয়েছেন আয়োজকেরা।

সংক্ষেপে:
আন্তর্জাতিক লজিক অলিম্পিয়াড ২০২৬-এর গ্লোবাল রাউন্ডে দ্বিতীয় হয়েছে বাংলাদেশের কিঞ্জল নাগ দিব্য। ৪২ দেশের প্রতিযোগীদের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে এ সাফল্য পায় সে।

সূত্র: প্রথম আলো

Post a Comment

0 Comments