লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে চালানো হামলায় ১২ জন চিকিৎসক, প্যারামেডিক ও নার্স নিহত হন।
এর আগে সাওয়ানেহ শহরে পৃথক এক হামলায় হিজবুল্লাহ এবং তাদের সহযোগী সংগঠন আমাল মুভমেন্ট সংশ্লিষ্ট দুই প্যারামেডিক নিহত হয়েছেন।
এদিকে ইসরাইলের বিভিন্ন অঞ্চলে ইরান ও হিজবুল্লাহ নতুন করে হামলা চালিয়েছে বলেও খবর পাওয়া গেছে। সর্বশেষ হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
উত্তরের আপার গ্যালিলি অঞ্চলে হামলার খবর পাওয়া গেছে। লেবানন সীমান্তের কাছাকাছি হওয়ায় ওই এলাকায় হিজবুল্লাহর রকেট হামলার আশঙ্কাও রয়েছে।
0 Comments