ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিবি ডেক্স: দেশে ধর্ষণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মন্ত্রিসভা সুয়োমোটো সিদ্ধান্ত নিয়ে দেশে বিদ্যমান এবং চলমান সব ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছে।

এই বিশেষ পদক্ষেপের আওতায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে, যাতে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়।

Post a Comment

0 Comments