নিজ নির্বাচনী কেন্দ্রে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

সিবি ডেক্স: ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ বালক শাখা কেন্দ্রের প্রাথমিক ভোট গণনার ফল প্রকাশ হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৫৬০ ভোট পেয়েছেন। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে ৫৬৫ ভোট অর্জন করেছেন।
এই কেন্দ্রে মোট ১,১৭৪টি ভোট পড়েছে, যার মধ্যে ২৭টি ভোট বাতিল হয়েছে। ফলে ডা. শফিকুর রহমান নিজ নির্বাচনী কেন্দ্রে সামান্য ব্যবধানে পরাজিত হয়েছেন।

Post a Comment

0 Comments