পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে একই এলাকার মো. আরকানের বিয়ের অনুষ্ঠানে মদপানকে কেন্দ্র করে ইমদাদের সঙ্গে আব্দুর রহমানে বাকবিতণ্ডা হয়। পরে দোকান বন্ধ করে ফেরার পথে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। প্রথমে কুপিয়ে আহত করার পর উমর ছিদ্দিক মেম্বারের বাড়ি সংলগ্ন সড়কে ফেলে গলা কেটে পালিয়ে যায় তারা।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়রা কামাল হোসেন নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments