রোববার (২৭ জুলাই) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।
তিনি বলেন,
> “কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। সংগঠনের নামে কোনো অপকর্ম বরদাস্ত করা হবে না।”
📌 ঘটনার পেছনের প্রেক্ষাপট:
গত শুক্রবার (২৫ জুলাই) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন সংগঠনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না ও আরও কয়েকজন। হাতেনাতে ধরা পড়েন তারা। পরে তাদের স্থায়ী বহিষ্কার করা হয়।
📌 উমামা ফাতেমার স্টেটমেন্ট:
সংগঠনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেন,
> “এই প্রথম চাঁদাবাজির সময় তারা পুলিশের হাতে ধরা পড়েছে। মূলত এদের শেকড় অনেক গভীরে।”
📌 আরও পদত্যাগ:
এ ঘটনায় ক্ষোভ জানিয়ে মুরাদনগর উপজেলার মুখপাত্র খাদিজা আক্তার কেয়াও পদত্যাগ করেছেন। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন:
> “যার জন্য করলাম চুরি, সেই বলে চোর! আজকের পর থেকে এই আন্দোলনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”
📌 পরবর্তী পদক্ষেপ:
কেন্দ্রীয় কমিটির সভাপতি জানিয়েছেন, পরবর্তী করণীয় নির্ধারণে তারা শিগগিরই বৈঠকে বসবেন।
0 Comments