রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দুইটা কুড়ির মিনিটের দিকে উত্তরা এলাকার ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তা জানান, উত্তরা তিন নম্বর সেক্টরের দুই নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। তিনি সেখানে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। আটকের পর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সিলেট-পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি টানা দশ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গভীর রাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


0 Comments