ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ময়মনসিংহে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান হত্যা মামলা দায়ের

ময়মনসিংহে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান হত্যা মামলা দায়ের

ময়মনসিংহে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই মো. নোমান কাউসার বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিরা হলেন মো. বুলবুল, রোমান, মো. জাহাঙ্গীর, নাঈম, সজল, সাইফুল ড্রাইভার, বাবুল ও রোকসানা। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা মজিদ মার্কেট এলাকা থেকে বাজার করে নিজের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন সুরুজ্জামান। পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার পথ আটকে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ওই দিন রাতেই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় গভীর রাতে সম্পৃক্ততার সন্দেহে মেহেদী হাসান নামের এক যুবলীগ কর্মী গণপিটুনির শিকার হন এবং পরদিন ভোর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সংক্ষেপে:
ময়মনসিংহে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান হত্যাকাণ্ডের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
ময়মনসিংহে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান হত্যা মামলা দায়ের

0 Comments