পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় প্রান্তিক নারীর অভিজ্ঞতা ও সংগ্রামের কথা উঠে এসেছে কবি দিলারা হাফিজের কবিতায়। বাংলাদেশে কবিতাকে ভালোবেসে যেসব নারী সাহিত্যচর্চা করেছেন, তাঁদের জীবন নানা যন্ত্রণায় মোড়ানো হলেও কবি দিলারা হাফিজ কবিতার সঙ্গে নিজের অদম্য বাসনা ধরে রেখেছেন। আশির দশকে উন্মেষ ঘটা এই কবি বাংলা সাহিত্যের বিবিধ রতন নিয়ে কবিতার পথে শিল্পপ্রস্তুতি নিয়ে প্রবেশ করেছিলেন। বিশ শতকের ষাট থেকে আশির দশক পর্যন্ত কবিতায় রুবী রহমান, আনোয়ারা সৈয়দ হক, খালেদা এদিব চৌধুরী, জাহানারা আরজু, সুরাইয়া খানম, জাহেদা খানম, কাজী রোজী, ফরিদা মজিদ, জিনাত আরা রফিক, জরিনা আখতার, নাসিমা সুলতানা, শামীম আজাদ, তসলিমা নাসরীন, দিলারা হাফিজ এবং ফেরদৌস নাহারের মতো উজ্জ্বল নামগুলো কবিতায় সচল ছিলেন। দিলারা হাফিজের কবিতায় শাসিত ও শোষিত নারীর বুদ্ধিবৃত্তিক পরিসরের অবস্থান এবং পুরুষতান্ত্রিক সমাজের তৈরি করা নারীর প্রথাগত ইমেজকে প্রশ্ন করার প্রবণতা লক্ষ্য করা যায়। তাঁর স্তনের অহংকার, প্রথম চুম্বন, শীর্ষসুখের কবিতা, আমার কোনো সাহস নেই, স্বস্তিকা ও তাসের ঘরে বেখেয়ালি অন্তর্বাসসহ বিভিন্ন কবিতায় নারীর নিজস্ব সত্তা ও বিনির্মাণের পথ অনুসন্ধানের বিষয়টি উঠে এসেছে। প্রেমের কবিত দিয়ে শুরু করলেও তিনি সচেতনভাবে নারীর নিজস্ব বয়ানের অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছেন। তাঁর কবিতায় মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল কবিতার আবহ রয়েছে, যা পাঠককে আশাবাদী ও সাহসী করে তোলে। প্রেমের প্রতি সমর্পণ এবং জীবন উদযাপনের চঞ্চলতার পাশাপাশি তাঁর কবিতায় ফেলে আসা প্রেমের জন্য মৃদু হাহাকারও প্রকাশ পায়। সব মিলিয়ে তাঁর কবিতা পাঠকদের মাঝে একটি ইতিবাচক আবহ তৈরি করে।
পুরুষতান্ত্রিক সমাজের প্রথাগত ইমেজ ভেঙে নারীর নিজস্ব সত্তা ও সংগ্রামের অভিজ্ঞতা নিয়ে কবিতা লিখে আসছেন কবি দিলারা হাফিজ।


0 Comments