ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কার্নিভালের নামে ঝাউ বাগান ধ্বংসের প্রতিবাদে কক্সবাজারে পাঁচটি সংগঠনের মানববন্ধন কর্মসূচি

কার্নিভালের নামে ঝাউ বাগান ধ্বংসের প্রতিবাদে কক্সবাজারে পাঁচটি সংগঠনের মানববন্ধন কর্মসূচি

কার্নিভালের নামে ঝাউ বাগান ধ্বংসের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে স্থানীয় পাঁচটি সংগঠন। সংগঠনগুলো হলো বাপা কক্সবাজার, আমরা কক্সবাজারবাসী, কক্সবাজার সোসাইটি, নদী পরিব্রাজক দল এবং ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস)। সোমবার রাতে অনুষ্ঠিত এক সভায় এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। আগামী বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার রাতের ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল বলেন, ঝাউবাগান কক্সবাজারের একটি গুরুত্বপূর্ণ সম্পদ এবং এটি রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াসউদ্দিন, আমরা কক্সবাজারবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) এর সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইব্রাহিম খলিল মামুন এবং জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম. জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় নির্ধারিত কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংক্ষেপে:
কার্নিভালের নামে ঝাউ বাগান ধ্বংসের প্রতিবাদে কক্সবাজারে আগামী বুধবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে পাঁচটি সংগঠন।
কার্নিভালের নামে ঝাউ বাগান ধ্বংসের প্রতিবাদে কক্সবাজারে পাঁচটি সংগঠনের মানববন্ধন কর্মসূচি

0 Comments