সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে নতুন শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. নুরুল আফছার। এর পাশাপাশি তিনি বর্তমানে ইলেক্ট্রো মার্ট লিমিটেড এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক বা ডিএমডির দায়িত্ব পালন করছেন। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ব্যবসায়িক খাতে সক্রিয় থাকা মো. নুরুল আফছার নিজ উদ্যোগ ও নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সফলভাবে পরিচালনা করে আসছেন। এছাড়া তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বা এফবিসিসিআইয়ের সদস্য হিসেবেও যুক্ত আছেন। দীর্ঘ ব্যবসায়িক ক্যারিয়ারে অর্জিত সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি যুক্তরাজ্য, সিঙ্গাপুর, নেপাল, শ্রীলঙ্কা এবং কম্বোডিয়াসহ বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন। তার উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডের পক্ষ থেকে ‘বেস্ট এন্টারপ্রেনার’ খেতাব এবং কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও’ সম্মাননা। ব্যবসায়িক কার্যক্রমের বাইরেও বিভিন্ন স্বনামধন্য ক্লাব ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিচ্ছেন মো. নুরুল আফছার।
সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুল আফছার।


0 Comments