ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সিরাজগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা

সিরাজগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিহত করতে সিরাজগঞ্জে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি। বুধবার বিকেলে কামারখন্দ উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচিতে দলটির বহু নেতাকর্মী অংশ নেন। কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের শহিদুল বুলবুল কারিগরি কলেজ থেকে শুরু হয়ে শোডাউনটি হাটিকুমরুল গোলচত্বর ও সিরাজগঞ্জ জেলা শহর প্রদক্ষিণ করে। এরপর মুলিবাড়ী চেকপোস্ট ও সদানন্দপুর ঘুরে কামারখন্দ উপজেলা সদরে গিয়ে এটি শেষ হয়। কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল কায়েস বলেন, নিষিদ্ধ সংগঠনের সব ধরনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে। বিশেষ করে ১৯ নভেম্বরের কর্মসূচি জনগণের সহযোগিতায় মোকাবিলা করা হবে বলে উল্লেখ করেন তিনি। আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

সংক্ষেপে:
সিরাজগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ও সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিহত করতে এই কর্মসূচি পালন করা হয়।
সিরাজগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা

0 Comments