ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে মানহানি মামলায় নতুন সমন জারি

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে মানহানি মামলায় নতুন সমন জারি

ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালে দায়ের করা একটি ফৌজদারি মানহানির মামলায় নতুন সমন পাঠিয়েছেন দিল্লির আদালত। বিকাশ পান্ডে নামের এক ব্যক্তির করা এই মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ নির্ধারিত হয়েছে। দিল্লির সাকেত জেলা আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট রাহুল জৈন গত ১২ অক্টোবর এই সমন জারির আদেশ দেন। মামলাকারী বিকাশ পান্ডের আইনজীবী সমাক্ষ শর্মা আদালতকে জানান, ধ্রুব রাঠি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করলেও বর্তমানে দিল্লির যন্তর মন্তরে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতে অবস্থান করছেন। দ্রুত সমন জারির জন্য আদালতে এই আবেদন করা হয়েছিল। এর আগে গত ১০ অক্টোবর গুরগাঁওয়ের বাসভবন থেকে রাঠিকে আটক করেছিল পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়, প্রতিবাদ কর্মসূচির প্রয়োজনীয় অনুমতি না থাকায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আটক করা হয়েছিল। নির্বাচনি তালিকায় অনিয়মের অভিযোগ ও ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালিত হচ্ছিল। এদিকে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে ধ্রুব রাঠি অভিযোগ করেন, গুরগাঁওয়ের বাসা থেকে বের হওয়ার পর সাদা পোশাকে পুলিশ সদস্যরা নম্বরবিহীন গাড়িতে তাকে অনুসরণ করেন এবং তার চলাচলের ওপর নজরদারি চালানো হয়। প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ১৬ অক্টোবর যন্তর মন্তরে আরেকটি কর্মসূচিতে অংশ নিলে তাকে ফের আটক করা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে বলেও ভিডিওতে দাবি করেন তিনি। তবে রাঠির এসব অভিযোগের বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মামলাকারী বিকাশ পান্ডে ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামক সামাজিক যোগাযোগমাধ্যম পেজের প্রতিষ্ঠাতা। তার অভিযোগ, ধ্রুব রাঠির একটি ভিডিওতে তাকে বিজেপির আইটি সেলের সদস্য হিসেবে উল্লেখ করে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ প্রত্যাহার করতে মহাবীর প্রসাদ নামের এক ব্যক্তির মাধ্যমে ৫০ লাখ রুপি দেওয়ার প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছিল। মানহানিকর এসব বক্তব্যের প্রেক্ষিতে তিনি ২০১৮ সালে মামলাটি দায়ের করেন।

সংক্ষেপে:
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের মানহানি মামলায় নতুন সমন জারি করেছে দিল্লির আদালত। ১৭ অক্টোবর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে মানহানি মামলায় নতুন সমন জারি

0 Comments