নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ১৯ বছর বয়সী তরুণ রবিউল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর সোমবার রাত ১১টার দিকে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। অভিযুক্ত রবিউল হোসেন একই ইউনিয়নের ধন্যপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। ভুক্তভোগী কিশোরীর বাবার অভিযোগ, একই বাড়ির বাসিন্দা রবিউল দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। ঘটনার রাতে তার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গিয়ে ফেরার পথে রবিউল তাকে রান্নাঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাজার থেকে ফিরে বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি মেয়ের কাছে জানতে চান এবং কিশোরী তাকে সব খুলে বলে। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে অভিযুক্তের পরিবার ঘটনা অস্বীকার করে উল্টো গালমন্দ করে। এ বিষয়ে অভিযুক্ত রবিউলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবার থানায় এসেছে এবং তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করছেন। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


0 Comments