ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহামান্য রাষ্ট্রপতির এই আগমনকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরসূচি অনুযায়ী, আগামীকাল রবিবার সকালে মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে হেলিকপ্টারে অবতরণ করবেন তিনি। এরপর সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ এবং শহরের সেনুয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। সফরের প্রথম দিন বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে জেলাবাসীর পক্ষ থেকে তাঁকে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। রাষ্ট্রপতির এই সফর উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন জানান, জেলায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সার্বিক প্রস্তুতি বিষয়ে জেলা প্রশাসক রফিকুল হক বলেন, গণসংবর্ধনা ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ সব অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন নিবিড়ভাবে কাজ করছে। প্রিয় সন্তানকে বরণ করে নিতে জেলার বিভিন্ন স্থানে তোরণ, ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সংক্ষেপে:
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন এবং প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

0 Comments