ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা মাজেদার রহমান দুলুকে গ্রেফতার করেছে পুলিশ

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা মাজেদার রহমান দুলুকে গ্রেফতার করেছে পুলিশ

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির কৃষি বিষয়ক সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাজেদার রহমান দুলুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হরিনাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পলাশবাড়ি থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে এই নেতা নিজ গ্রামের আশপাশে গোপনে অবস্থান করে দল গোছানোর তৎপরতা চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হরিনাবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করে পলাশবাড়ি থানায় নিয়ে আসেন। আটকের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ারে আলম জানান, মাজেদার রহমান দুলু ঢাকার একাধিক মামলায় পলাতক ছিলেন। তবে স্থানীয় থানায় তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই ছাড়া এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।

সংক্ষেপে:
গাইবান্ধার পলাশবাড়ি থেকে আওয়ামী লীগ নেতা মাজেদার রহমান দুলুকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার একাধিক মামলায় তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা মাজেদার রহমান দুলুকে গ্রেফতার করেছে পুলিশ

0 Comments