চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৮ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেনীপুর সীমান্ত পিলারের কাছে নবদূর্গাপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ধানক্ষেতের পাশ দিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের মৃত জব্বারের মেয়ে রেশমী আক্তার (৩০), টাঙ্গাইলের সখিপুর থানার মো. শহীদুল্লাহর মেয়ে শরিফা আক্তার (৩০), বাগেরহাটের মোল্লাহাট থানার কাচনা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে শিলা খানম (২৭), রাজবাড়ীর বালিয়াকান্দি থানার খামার মাগুরা গ্রামের জুয়ার মোল্লার মেয়ে রাশিদা খাতুন (১৯), পাবনা সদর থানার মৃত আনসার আলীর মেয়ে আসিয়া খাতুন (৩৮), যশোরের শার্শা থানার কাশিপুর গ্রামের মৃত সুমনের মেয়ে কাজল (২০), একই গ্রামের ছলেমান দফাদারের মেয়ে হাওয়া বিবি (৫১) ও মোছাঃ রুপা (১৫)।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃতদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৮ নারীকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।


0 Comments