জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ৩০ জানুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন রবিবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর ২০২০ সালে প্রথমবারের মতো সমাবর্তনের আয়োজন করা হয়েছিল। পুরান ঢাকার ধূপখোলা মাঠে অনুষ্ঠিত সেই প্রথম সমাবর্তনে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন। ওই অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম সমাবর্তনের আয়োজন করেছিল। পরবর্তীতে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের একাধিক উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে তা স্থগিত হয়ে যায়। এর আগে ২০২৩ সালের মার্চ মাসে প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে নিয়ে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের পরিকল্পনা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ওই বছরের এপ্রিল মাসে তৎকালীন রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ায় নির্ধারিত সেই আয়োজন স্থগিত করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর এবার দ্বিতীয় সমাবর্তনের নতুন তারিখ নির্ধারণ করা হলো।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ৩০ জানুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
-6a8b1f1606867.webp)

0 Comments