ঢাকার গুলশানে অবস্থিত ক্রাউন প্লাজা হোটেলের সিগনেচার রেস্তোরাঁ 'দ্য ফ্লেয়ার'-এ শুরু হচ্ছে বিশেষ ডিনার আয়োজন ‘কাসেম’স (ক)ন্সপিরেসি’। ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত চলা এই আয়োজনে ভোজনরসিকরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ মোহাম্মদ কাসেমের রন্ধনশৈলীর স্বাদ নিতে পারবেন।
নবনিযুক্ত এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ কাসেমের প্রায় ১৮ বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রতিফলন ঘটবে এই আয়োজনে। তিনি এর আগে হায়াত, কেম্পিনস্কি, হিলটন ও আইএইচজির মতো বিশ্বের নামকরা আতিথেয়তা প্রতিষ্ঠানে কাজ করেছেন। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতা তার রন্ধনশৈলীকে করেছে বৈচিত্র্যময়।
এই বিশেষ ডিনারের মেনুতে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় সব খাবার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অস্ট্রেলিয়ার সল্ট-ক্রাস্টেড স্যামন, মিশরের ঐতিহ্যবাহী ফাত্তা উইথ হোল ল্যাম্ব, হামাম মাহশি বা স্টাফড পিজন এবং স্প্যানিশ ব্রেইজড বিফ চিকস। এছাড়া আলেকজান্দ্রিয়ার সি-ফুড ক্রিম স্যুপ, লাইভ সুশি কাউন্টার, চারকোলে গ্রিল করা কোফতা তারব এবং মিশরের জনপ্রিয় ডেজার্ট ওম আলিসহ আন্তর্জাতিক নানা পদের সমাহার থাকছে এখানে।
শেফ মোহাম্মদ কাসেম জানান, খাবারের মাধ্যমে তিনি তার দীর্ঘ রন্ধনযাত্রার বিভিন্ন সংস্কৃতি ও স্মৃতি অতিথিদের সামনে তুলে ধরতে চান। প্রতিটি পদই তার জীবনের এক একটি অধ্যায়ের মতো। ক্রাউন প্লাজা ঢাকা গুলশান কর্তৃপক্ষ জানিয়েছে, অতিথিদের আন্তর্জাতিক মানের ডাইনিং অভিজ্ঞতা দিতেই এই বিশেষ আয়োজন। আগ্রহীরা +৮৮০ ১৯৬৬ ৬৬২ ১২১ নম্বরে যোগাযোগ করে টেবিল সংরক্ষণ করতে পারবেন।
গুলশানের ক্রাউন প্লাজায় শুরু হচ্ছে শেফ মোহাম্মদ কাসেমের বিশেষ ডিনার আয়োজন। ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক সব খাবারের স্বাদ নিতে পারবেন ভোজনরসিকরা।


0 Comments