ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কটিয়াদীতে পুলিশের অভিযানে গ্রেফতার হলেন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও পৌর সভাপতি গোলাম মোস্তফা

কটিয়াদীতে পুলিশের অভিযানে গ্রেফতার হলেন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও পৌর সভাপতি গোলাম মোস্তফা

কিশোরগঞ্জের কটিয়াদীতে গোলাম মোস্তফা (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাশে চরিয়াকোনার স্বনির্ভর নামক স্থান থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত গোলাম মোস্তফা কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি এবং কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহল্লার মৃত মো. জায়েদুল হকের ছেলে। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়।

সংক্ষেপে:
কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়েছেন পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা। শনিবার রাতে মহাসড়কের পাশ থেকে তাকে আটক করে পুলিশ। বিস্তারিত জানুন সংবাদে।
কটিয়াদীতে পুলিশের অভিযানে গ্রেফতার হলেন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও পৌর সভাপতি গোলাম মোস্তফা

0 Comments