ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

জনকল্যাণ নিশ্চিত করতে কথা কম কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি জানালেন প্রশাসক শফিকুল ইসলাম খান

জনকল্যাণ নিশ্চিত করতে কথা কম কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি জানালেন প্রশাসক শফিকুল ইসলাম খান

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জনকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে পরিচালিত হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান। গত রবিবার (২৬ জুলাই) ঢাকা-১৮ সংসদীয় আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক বলেন, জনগণের মাঝে বিএনপির প্রতি আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ের টানা ভারী বৃষ্টির কারণে চলমান উন্নয়নকাজে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে তিনি এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সরাসরি এলাকা পরিদর্শনে এসেছেন। দ্রুততম সময়ের মধ্যে এসব উন্নয়ন কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

উক্ত পরিদর্শন কার্যক্রমে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

সংক্ষেপে:
জনকল্যাণ নিশ্চিত করতে কথা কম কাজ বেশি নীতিতে চলবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সংস্কারকাজ পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান দ্রুত উন্নয়ন কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন।
জনকল্যাণ নিশ্চিত করতে কথা কম কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি জানালেন প্রশাসক শফিকুল ইসলাম খান

0 Comments