ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

পেকুয়ায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন সালাহউদ্দিন আহমদের ভক্ত মোহাম্মদ হোসেন

পেকুয়ায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন সালাহউদ্দিন আহমদের ভক্ত মোহাম্মদ হোসেন

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে পেকুয়া পৌরসভার ভোলাইয়্যাঘোনা কামাল চেয়ারম্যানের রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোসেন ওই এলাকার মৃত নজির আহমদের ছেলে। তিনি এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভক্ত ও 'পাগল মাছন' হিসেবে পরিচিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পেকুয়া বাজারের একটি বেকারি থেকে নাস্তা কিনে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এসময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সংক্ষেপে:
পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় তিনি প্রাণ হারান। নিহত ব্যক্তি সালাহউদ্দিন আহমদের ভক্ত হিসেবে পরিচিত ছিলেন।
পেকুয়ায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন সালাহউদ্দিন আহমদের ভক্ত মোহাম্মদ হোসেন

0 Comments