Recents in Beach

ব্রেকিং নিউজ

১৩ জুন কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দিনব্যাপী একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভা

১৩ জুন কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দিনব্যাপী একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভা

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুন শনিবার কক্সবাজার জেলায় দিনব্যাপী সরকারি সফরে আসছেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো: উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সফরের চূড়ান্ত সময়সূচি নিশ্চিত করা হয়েছে। দীর্ঘ ২০ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফরকে ঘিরে জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শনিবার সকাল ১০টায় আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন। বিমানবন্দর থেকে সরাসরি পিএমখালী ইউনিয়নে গিয়ে তিনি পাতলী খাল পুন:খনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত একটি পথসভায় অংশ নেবেন। এরপর দুপুর ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছে তিনি দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্কটি পরিদর্শন করবেন।

দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রথম শহীদ মো: ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন। এরপর তিনি নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর ২টায় প্রধানমন্ত্রী নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।

বিকেল সাড়ে ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত এক বিশাল রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভা শেষে তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন। রাত ৮টায় লং বিচ হোটেল অডিটোরিয়ামে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সফর শেষে রাত ১০টায় তাঁর আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

সংক্ষেপে:
আগামী ১৩ জুন কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, শহীদ ওয়াসিমের কবর জিয়ারত এবং চকরিয়ায় বিশাল জনসভায় ভাষণ দেবেন।

Post a Comment

0 Comments