গাজায় বসতি স্থাপন ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো জানিয়েছেন, স্মোট্রিচসহ বেশ কয়েকজন বসতি স্থাপনকারী নেতার ওপর ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জঁ-নোয়েল বারো জানান, পশ্চিম তীরে অবৈধ উপনিবেশ স্থাপন এবং সহিংসতায় উসকানি দেওয়ার দায়ে ফ্রান্স ছাড়াও যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ে যৌথভাবে নতুন জাতীয় নিষেধাজ্ঞা কার্যকর করেছে। ফরাসি সরকারের এই সিদ্ধান্তের ফলে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ছাড়াও চারটি বসতি স্থাপনকারী সংগঠনের নেতা এবং সহিংস কর্মকাণ্ডে যুক্ত ২১ জন ইসরায়েলি নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মতে, বেজালেল স্মোট্রিচ প্রকাশ্যে গাজা উপত্যকা ও পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ করার পক্ষে প্রচার চালিয়ে আসছেন। এছাড়া তিনি পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ, গাজায় পুনর্বাসন কার্যক্রম এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করার নানা নীতিকে সমর্থন দিয়ে যাচ্ছেন। জঁ-নোয়েল বারো আরও উল্লেখ করেন যে, এসব কর্মকাণ্ড ফিলিস্তিনি জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অগ্রহণযোগ্য। ফ্রান্স ও তার সহযোগী দেশগুলো এখনও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে সংকট নিরসনে অঙ্গীকারবদ্ধ বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
গাজায় সহিংসতা উসকে দেওয়া ও বসতি স্থাপনের অভিযোগে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স। একইসঙ্গে আরও ২১ জন বসতি স্থাপনকারীর ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

0 Comments