অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আমির হোসেন। এতে উপস্থিত উপদেষ্টা লিয়াকত আলী ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে জোবাইদ হোসেন রায়হানকে সভাপতি, মুহাম্মদ সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক এবং মিজবাহ উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ বেলাল হোসাইন, ইংরেজি প্রভাষক আল আমিন বারিয়া দরসে নিযামী মাদ্রাসা এবং স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘরের প্রতিষ্ঠাতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা সার্জেন্ট এইচ এম মিজানুর রহমান।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের ফেনী জেলার সিনিয়র সচিব নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন জুঁইফুলের প্রতিষ্ঠাতা জিএম মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নাঈম উদ্দিন হাসান, মুহাম্মদ এনাম উল্লাহ ফয়সাল, মুহাম্মদ আজমগীরসহ অন্যান্যরা।
সভায় বক্তারা শিক্ষা, সমাজসেবা এবং যুব সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
0 Comments