ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

জামিনে মুক্তি পেয়েই ফের গ্রেপ্তার নেত্রকোনার আওয়ামী লীগ নেতা খাইরুল কবির

সিবি ডেক্স: নেত্রকোনার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল কবির জামিনে মুক্তি পাওয়ার পরপরই ফের গ্রেপ্তার হয়েছেন। বুধবার সন্ধ্যার আগে নেত্রকোনা জেলা কারাগারের প্রধান ফটক থেকে বের হওয়ার সময় তাঁকে আবার গ্রেপ্তার করে মডেল থানা পুলিশ।

পরিবারের দাবি, তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করতে একাধিক নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সব মামলায় জামিন পেলেও তাঁকে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের মামলায় সন্দেহভাজন হিসেবে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়।

থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, খাইরুল কবিরকে কুড়পাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে নেত্রকোনার ১০টি থানায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৬৮টি মামলা হয়, যার আসামির সংখ্যা ৬ হাজারের বেশি। খাইরুল কবিরকে এর আগে ১১ সেপ্টেম্বর রাজধানীর কল্যাণপুর থেকে র‍্যাব-১৪ আটক করে এবং বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কারাগারে পাঠানো হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক গ্রেপ্তার সরকারের পতনের পর তৈরি হওয়া নতুন বাস্তবতায় বিরোধীদের ওপর দমন-পীড়নের চিত্র তুলে ধরে।

0 Comments